মৃত্যুর পরে স্বর্গ পুরীর এজলাসে শুরু হলো মোর বিচার,
দেবতারে শুধালাম আজ্ঞে একটা দাবি আছে ধর্মাবতার।
চিত্র গুপ্ত মুখ তুলে কহেন এমনটা প্রথমবারে কানে শুনি,
নির্বোধ মানুষ বলছে যা করেন আমি ততক্ষন পাপ গুনি।
দেবতা কহেন বেশ তো হে শোনাও কি তোমার সেই দাবি,
মনঃপুত হলে এই নিয়ম আগে চালানো যায় কিনা ভাবি।