ইতিহাসের পাতা উল্টানোর সময় কি হয়েছে শেষ?
নাকি চোখ দুটো আবদ্ধ মুঠো ফোনে;
কট্টরপন্থীদের শাসন থেকে কিভাবে মুক্তি পাবে দেশ!
সেকথা উঁকি দিয়েছে অন্তর্জালের প্রলেপ দেওয়া মনে?
শিরদাঁড়া সোজা তো আর নেই,
থাকবে কি করে শিক্ষা যে আজ বিলীন!
অবলুপ্ত এক যাযাবর জাতির মত হারিয়ে খেই,
নভোথিয়েটারের পর্দা আব্রুর মতো মলীন!
কেনো ধুঁকছে দেশে শিক্ষা অর্থনীতি স্বাস্থ্য
প্রশ্ন করেছ কর্ম সংস্থান কোথায়?
অপরিপক্ক যৌনতার রসে ভেজা গাধা একখান আস্ত।
ধূসর বস্তু তোমার ছাই রিলিস আর ব্লগের গোঁতায়।
ভাবতে যাবে কেন তুমি কে,কি তোমার অধিকার!
গণতন্ত্রের বৃহত্তম উৎসবে সামিল হয়েছো,
নেটিজেনদের সমাজে মুখে নিকোটিন হাতে গীটার;
তুমি কি আর মহামারিতে আধপেটা খেয়েছো।