চিরুনি তল্লাশি চলছে,
আঠারো থেকে আশি।
নবারুণ দ্বৈরথ,পথভ্রষ্ট দরদী;
বক্তব্য ভাঁড়িয়ে শুষ্ক কাশি!
অটুট থাকুক গোদী।
স্টুডিওর আড়ালে বড্ড হাসাহাসি,
বুনো মেঘের বৈষম্য;
তাই জনতা ব্রিগেড মুখী।
সবটা দিল্লির বোধগম্য,
গরুর দুধে সোনা, বড্ড দাদা দুঃখী!
গীতার বাণী বলছে,
কাগজে প্যাটিস মোড়া।
চিকেন নাকি ভেজ?
স্বাদ চেখেছে খোঁড়া;
মাংস বুঝেই গজিয়েছে লেজ!
শীতকালে সিবিআই ইডি,
খেতে এসেছে পিঠে পুলি।
সবুজ ফাইল ফেন্সি!
কমিশনের বুলবুলি,
লজিক্যাল ডিসক্রিপেন্সি!