ইতিহাসের পাতা উল্টানোর সময় কি হয়েছে শেষ? নাকি চোখ দুটো আবদ্ধ মুঠো ফোনে; কট্টরপন্থীদের শাসন থেকে কিভাবে মুক্তি পাবে দেশ! সেকথা উঁকি দিয়েছে অন্তর্জালের প্রলেপ দেওয়া মনে? শিরদাঁড়া সোজা তো আর নেই, থাকবে কি করে শিক্ষা যে আজ বিলীন! অবলুপ্ত এক ...
Kobita Latest Questions
রাষ্ট্রে যখন পথে হাঁটে বিদ্রোহ, চেনা নাগরিক খোঁজে অলিম্পাস পাহাড়ের গ্রহ! কালো পতাকা শাসকের নপুংসকতায়, গরহাজির প্রশংশকের দল কাঠগড়ায়। রেনেসাঁর সংজ্ঞা তাই আজ্ঞাবাহ জীবক– চুম্বনে কয়লা দাবি করে তার হক। বিউরোক্রেটিক পলিসি, উচ্ছিষ্ট খাবার মন্বন্তরে! নাকি টালবাহানা মস্তিষ্ক বিকৃতি কালা ...
এইটুকু প্রাপ্য কি ছিল না কালবেলার বিষাদ যাত্রায় অতিরঞ্জিত মৃত্যুর স্বাদ মাখা ঘুমের ওষুধ সেবন তৃপ্ত মাত্রায়
বিয়েবাড়িতে গেলে নবীন বাড়ুজ্যে খাসির মাংস না হলে পাতে দেয় না। মুরগির মাংস হয়েছে শুনলেই তার চক্ষু চড়কগাছ। খেতে তো বসবেই না উপরন্তু বাড়ির কর্তার চৌদ্দগুষ্টি উদ্ধার করে চলে যেত। ঠাকুর মশাই লোক বলে কোনদিন কেউ প্রতিবাদ করেনি। তাই ধীরে ...
বৈশাখী ছিল তাদের এলাকায় উচ্চ বালিকা বিদ্যালয়ের ফার্স্ট গার্ল। ছোট বেলা থেকেই পড়াশোনায় মেধাবী বৈশাখী ছিল শিক্ষিকা দের স্নেহের পাত্রী। কিন্তু ক্লাসের বাকি ছাত্রীরা ছিল অলস ও বোকা। তারা পড়াশোনার থেকে বেশি অন্য কাজে নিজেদের নিযুক্ত রেখেছিল। উচ্চ ...
আনোয়ারা গাজী আর সুমিত্রা ঘোষাল পাশাপাশি কোয়ার্টারে থাকলেও কোনোদিন তরকারি বা খাওয়ার আদান প্রদান হয়নি। দুজনে কট্টর মনোভাবাপন্ন হওয়ায় একে অপরকে এড়িয়ে চলত। ছোঁয়া ছুঁইয়ের ভয়ে ঈদের সময়ে সুমিত্রা নিজের দেশে আর পূজোতে আনোয়ারা নিজের দেশে চলে যেত। তাদের ছেলেমেয়েদের ...
সবুজের সকাল শুরু হতো অন্ধকার এক ঘরে। দিনের ঝলমলে আলোতে থেকেও তার জীবনের প্রতিটা মুহূর্ত যেন কালো। গলিতে দাঁড়িয়ে দাঁত মাজা হোক কিংবা তক্তপোশে বসে পড়া, সবটাই যেন ছিলো আলো ছাড়া। সকালের নাস্তায় লাল চায়ের রঙটাও যেন তাই কালো মনে ...
প্রহ্লাদ ছেলেবেলা থেকেই ডানপিটে স্বভাবের। পড়াশোনায় তেমন ভালো না হলেও দুষ্টুমি তে তার জুড়ি মেলা ভার। ডুব দিয়ে সাঁতার কেটে পুকুর পার করা হোক কিংবা গাছে উঠে সরস্বতী পুজোর আগে কুল পাড়া সবটা ছিল তার মস্তিষ্কের ধূসর বস্তুতে। স্কুলের বিভিন্ন ...
সুখেনের সাথে প্রিয়ার বিয়েটা হয়েছিল সম্বন্ধ করেই। প্রিয়ার বাবা প্রভাস সরকার ছিল সুখেন দের গাড়ির চালক। সুখেনের বোনের জন্মদিনে প্রিয়াকে প্রথম দেখেই পছন্দ হয় সুখেনের। তার বোন সুতপার সহপাঠী ছিল প্রিয়া। আসলে কলকাতার নামী কলেজে পড়ার সৌভাগ্য প্রিয়ার হয়েছিল সুখেনের ...
মৃত্যুর পরে স্বর্গ পুরীর এজলাসে শুরু হলো মোর বিচার, দেবতারে শুধালাম আজ্ঞে একটা দাবি আছে ধর্মাবতার। চিত্র গুপ্ত মুখ তুলে কহেন এমনটা প্রথমবারে কানে শুনি, নির্বোধ মানুষ বলছে যা করেন আমি ততক্ষন পাপ গুনি। দেবতা কহেন বেশ তো হে শোনাও কি ...